পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ‘বাংলাওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ’শুরু করল বাংলাদেশ।
শুক্রবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয় টাইগাররা।
হারার দিনে ম্যাচে হারলেও ছক্কা মারার দিক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচে পাকিস্তানি ব্যাটাররা মোটে ছক্কা মেরেছে ৪টি।
৫০ বলে অপরাজিত ৭৮ রান করা মোহাম্মদ রিজওয়ান ছক্কা হাকান দুটি, অপর দুটি ছক্কা এসেছে শান মাসুদ ও মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে।
অন্যদিকে বাংলাদেশ ছক্কা মেরেছে ৫টি, অর্থ্যাৎ পাকিস্তানের চেয়ে মাত্র একটি বেশি। ২১ বলে ৪২ রান করা ইয়াসির আলী রাব্বি একাই হাঁকিয়েছেন দুটি ছক্কা।
এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও আফিফ হোসেন একটি করে ছক্কা মারেন।
ছক্কা দিকে এগিয়ে থাকলেও চার মারায় পিছিয়ে বাংলাদেশ।
এ ম্যাচে পাকিস্তান চার মেরেছে মোট ১৮টি, বিপরীতে বাংলাদেশ চার মেরেছে ১২টি। পাকিস্তানের হয়ে ৭টি চার মেরেছেন মোহাম্মদ রিজওয়ান, আর বাংলাদেশের ইয়াসির রাব্বি মেরেছেন ৫টি।
ছক্কার মারে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ

প্রিন্টের তারিখ ও সময়: September 4, 2026, 5:29 am