শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক ঢাকা পোস্টকে বলেন, রিয়াজউদ্দিন বাজারে আগুনের ঘটনায় একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।