শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
মাথা ব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজ-কর্মও করতে পারে না।
সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথাসহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা খুবই জরুরি।
চলুন তবে জেনে নেয়া যাক; মাথা ব্যথা হলে কোরআনুল কারিমের যে দোয়ার আমলটি করতে হবে-
আরবি উচ্চারণ: لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলা উচ্চারণ: ‘লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন’। (সূরা: ওয়াকিয়া, আয়াত: ১৯)
অর্থ: ‘যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না’।
যেভাবে এ দোয়া পড়বেন: যখন কারো মাথা ব্যথা হয়। তখন তার ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে ৩ বার এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ! মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে সুস্হ হওয়ার তাওফিক দান করুন। আমিন।