শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রিকশা চালক, সামর্থ্যহীন ও অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার (ইফতার) সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা ।
বুধবার (১৯ এপ্রিল) দিনভর উপজেলা প্রাঙ্গণে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ইউএনও’র ঈদ উপহার পেয়ে হাসি ফুঁটেছে খেটে খাওয়া মানুষদের মুখে।
এসময় তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে রিকশা চালক ও সামর্থ্যহীন অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলার জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার।